Tafsir-e-Quran সূরা আল ফাতিহা - Tafsir e quran-তাফসীরে কোরআন

Tafsir e quran-তাফসীরে কোরআন

আসুন কোরআনের বাংলা অর্থ পড়ি ও জানি
thumbnail

সূরা আল ফাতিহা

surah fatiha bangla

 

সুরা ফাতিহার অর্থ ও তাফসির

🌷সুরা ফাতেহা

সূরা ফাতেহার নামকরণের কারণ-

অর্থ অবতরণিকা বাংলা ভাষায় তাকে ভূমিকা ও মুখ বন্ধ বলে। রাসুল সাঃ এই মহিমান্বিত সূরাকে ফাতিহাতুল কিতাব বলে অভিহিত করেছেন।

সূরাটি অবতরণের সময় কাল-

অবতরণের দিক দিয়ে পূর্ণাঙ্গ সূরা রূপে এটি প্রথম অবতীর্ণ হয়। তবে সূরা ইকরা মুদ্দাসসির ও মুজাম্মিল এর কয়টি আয়াত সূরা ফাতেহার পূর্বে অবতীর্ণ হয়। কিন্তু পূর্ণাঙ্গ সূরারুপে এই সূরার অবতরণই সর্বপ্রথম।যে সকল সাহাবী রাদিয়াল্লাহু তা'আলা আনহু সূরা ফাতিহা সর্ব প্রথম নাজিল হয়েছে বলে উল্লেখ করেছেন।তাদের সে বক্তব্যের অর্থ হল এই যে পরিপূর্ণ সূরা রূপে এর পূর্বে আর কোন সূরা নাযিল হয়নি ।এ কারণেই এ সূরার নাম ফাতিহাতুল কিতাব বা কুরআনের উপক্রমণিকা রাখা হয়েছে।(মারেফুল কোরআন)

হাদীস শরীফে বর্ণিত আছে যে, সূরা আল-ফাতেহা তিন ভাগে বিভক্ত প্রথম আয়াত তিনটি আল্লাহর জন্য ।শেষ তিনটি বান্দার জন্য। আর ইয়্যাকা না'বুদু  ওয়া ইয়্যাকা নাসতাঈন আয়াতে আল্লাহ এবং বান্দা উভয়ের মধ্যে বন্টিত।

হাদীস শরীফে বর্ণিত ,হাদীস শরীফে বর্ণিত আছে যে এক ব্যক্তি রোগাক্রান্ত হলে হযরত আলী রাদিয়াল্লাহু তা'আলা আনহু সূরা আল-ফাতেহা করে তাকে দম করে দেন তারপর বরকতে লোকটি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়।
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু হতে বর্ণিত সুরা ফাতেহা কুরআনের এক তৃতীয়াংশ (বুখারী)

🌷সূরা আল ফাতিহার অর্থ

.
بسم الله الرحمن الرحيم
পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি
.الحمد لله رب العالمين
১. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক।
.الرحمن الرحيم
২. যিনি পরম করুণাময় দয়ালু।
.مالك يوم الدين
৩. যিনি প্রতিফল দিবসের মালিক।
.اياك نعبد واياك نستعين
৪..আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য প্রার্থনা করছি।
.اهدنا الصراط المستقيم
৫. আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন।
.صراط الذين انعمت عليهم
৬.তাদের পথে যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন।
.غير المغضوب عليهم ولا الضالين
৭. তাদের পথ নয় যাদের উপর অভিশাপ নাযিল করেছেন এবং যারা পথভ্রষ্ট।

(তাফসীরে জালালাইন)

🌎 صدق الله العظيم
আল্লাহ তাআলা সত্য বলেছেন।


Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About

এই ব্লগটি সন্ধান করুন

Copyright . Blogger দ্বারা পরিচালিত.

সূরা বাকারা আয়াত ৯১-৯৫

Tafsir-e-quran সূরা বাকারা আয়াত (৯১-৯৫) পর্ব -১৮ ✍️ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। 🌷সুরা আল বাকারা(আয়াত ৯১-৯৫) ৯১. আর...